ধর্ম যার যার রাষ্ট সবার,ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে -এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ
২২ এপ্রিল, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

ধর্ম যার যার রাষ্ট সবার,ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে -এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৮-২০১৯ ১২:৩৩ অপরাহ্ন
ধর্ম যার যার রাষ্ট সবার,ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে -এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ

আশরাফুল ইসলাম রনি:
ধর্ম যার যার, রাষ্ট সবার, বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল ধর্মের সকল মানুষ সমান। দলমত নির্বিশেষে সকল কে এগিয়ে এসে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। তিনি ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এ সময় ডা.আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশ এখন এগিয়ে চলছে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন কখনো উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
এর আগে তাড়াশ গোবিন্দ মন্দির থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের সেখানে এসে শেষ হয়। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, উপজেলা সনাতন ধর্মের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ও সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ, তাড়াশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিস প্রধান ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ প্রমুখ।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৮-২০১৯ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1071 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com