নাগরপুরে এসবি লিংক এর নতুন বাস স্ট্যান্ড উদ্বোধন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে এসবি লিংক এর নতুন বাস স্ট্যান্ড উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৮-২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন
নাগরপুরে এসবি লিংক এর নতুন বাস স্ট্যান্ড উদ্বোধন

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে এস বি লিংক বাস সার্ভিসের নতুন স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২২ আগষ্ট) সকালে উপজেলার মামুদনগর পুরাতন বাজারে আনুষ্ঠানিক ভাবে বাস স্ট্যান্ড উদ্বোধন করা হয়। মামুদনগর থেকে গাবতলি এসবি লিংক বাস সার্ভিস এর উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-সাটুরিয়া-নাগরপুর বাস মালিক সমিতির সভাপতি খায়রুল হাসান, সাধারন সম্পাদক হাজী আব্দুস সাত্তার, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ , পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান তুহিন, নাগরপুর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক লোকমান হোসেন, সদস্য মো. মনির হোসেন রাজিব প্রমূখ।

এতদিন মামুদনগর থেকে গাবতলী চলাচলকারী এসবি লিংক বাস সার্ভিসের নির্দিষ্ট কোন স্ট্যান্ড ছিল না। আজ মামুদনগর পুরাতন বাজারে যাত্রীদের সুবিধার্থে এ বাস সার্ভিসের জন্য একটি নির্দিষ্ট বাস স্ট্যান্ডের ব্যবস্থা করা হল বলে জানান জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৮-২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2057 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com