শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু
০৭ মে, ২০২৬ ০৪:৪৯ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

নিউজরুম
২২-০৮-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন
শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে তামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোশালপুর গ্রামে। মৃত তামিম ওই গ্রামের আজগর আলীর ছেলে। মৃত শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তামিম তার মায়ের সাথে পার্শ্ববর্তী বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার মা ওই বাড়ির লোকজনের সাথে গল্প করছিল। এ সুযোগে ওই বাড়ির শিশুদের সাথে ওঠানে খেলতে যায় তামিম। এক পর্যায়ে সবার অজান্তে ওঠানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তামিম। কিছুক্ষণ পর তার মা তাকে খোঁজে না পেলে বাড়ির সবাই তাকে খোঁজতে থাকে। অবশেষে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় আশপাশের লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উপজেলা সদর হাসপাতালের ডা. তানভির আহমেদ জানান, ওই শিশু হাসপাতালে আসার আগেই মারা গেছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারে নেমেছে শোকের ছায়া।

নিউজরুম ২২-০৮-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com