বেলকুচিতে ২য় ধাপে ধান ক্রয়ে বিশৃঙ্খলা, কৃষকরা ইউএন'র উপড়ে ক্ষুব্ধ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৮-২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ২য় ধাপে ধান ক্রয়ে বিশৃঙ্খলা, কৃষকরা ইউএন'র উপড়ে ক্ষুব্ধ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ২য় ধাপে ধান ক্রয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) এস এম সাইফুর রহমানের উপড়ে ক্ষুব্ধ হয়ে পরে। এক পর্যায়ে ইউএনও উপজেলা কৃষি অফিসে আশ্রয় নেয়।
বুধাবার দুপুরে বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার কৃষকদের ২য় ধাপে ৫৯৮ মেট্টিকটন ধান ক্রয়ের জন্য মাইকিং করে জানিয়ে দেয়া হলে কৃষকের কার্ড নিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে থেকে আসা কৃষকের নাম লিপিবদ্ধ করতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময় সাধারণ কৃষকরা ইউএন'র উপড়ে ক্ষুব্ধ হয়ে ওঠে।
স্থানীয় কৃষকরা জানায়, আমরা প্রত্যন্ত অঞ্চল হতে কাজ কর্ম ফেলে গাড়ী ভাড়া করে এসেও ধান বিক্রি করতে অনিশ্চয়তার মধ্যে রয়েছি, সাড়াদিন বসিয়ে রেখে কার্যক্রম স্থগিত করেছে ইউএনও। স্থগিত করে কাজটা ভালো করেনি। শুধু আমরা হয়রানির স্বীকার হলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল জানান, আমি কৃষকদের তালিকা ইউএনও অফিসে দিয়েছি। যাছাই-বাছাই করে তালিকা তালিকা তৈরি করার কথা ছিল।
বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন জানান, কৃষকদের তালিকা তৈরি করার কথা তা আমরা জানিনা। দুপুরে কৃষকদের কাছে জানতে পারি মুখদেখে তালিকা তৈরি করতে নিছিলো। পরে কৃষকরা ইউএনও সাহেবের উপড় ক্ষুব্ধ হয়ে পরে। সে তখন কৃষি অফিসে দৌরে আশ্রয় নেয়।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ এই প্রতিবেদককে বলেন, ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানিনা। প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা এসে শুধু হয়রানীর শিকার হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমার এই প্রতিবেদককে জানান, এ উপজেলায় ২য় ধাপের জন্য ৫৯৮ মেট্টিকটন ধান ক্রয় করা হবে। এজন্য ৬ ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাইকিং করে আনা হয়। কৃষকদের হট্টগোলের কারনে ধান ক্রয় আপাদত স্থগিত করা হয়েছে। তবে প্রতি ইউনিয়নে গিয়ে তালিকা তৈরি করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৮-২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1845 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ