২১ আগস্টে নিহতদের স্বরণে সলঙ্গায় দোয়া
০৫ মে, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

  

২১ আগস্টে নিহতদের স্বরণে সলঙ্গায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২১-০৮-২০১৯ ০৭:১২ অপরাহ্ন
২১ আগস্টে নিহতদের স্বরণে সলঙ্গায় দোয়া

সলঙ্গা  প্রতিনিধি ঃ ১৫ বছর আগে ইতিহাসের কলঙ্কময় দিনে নিহত ২৪টি তাজা প্রাণের স্বরণে সলঙ্গায় শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের কার্যালয়ে নৃশংস হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর সরকার, সহ সভাপতি আব্দুল হান্নান নান্নু, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, থানা সিনিঃ সহ সভাপতি শ্রী ফনী ভুষণ পোদ্দার, থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা খাতুন, থানা যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান তালুকদার, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন প্রমুখ। উল্লেখ্য, ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু  এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তি পূর্ণ সমাবেশে নৃশংস হামলার ঘটনাটি ঘটে। এতে আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়। শেষে থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নিহতদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-০৮-২০১৯ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com