শিরোনামঃ
নিউজরুম ২১-০৮-২০১৯ ০৬:০৭ অপরাহ্ন |
ইমেইল পাঠাতে গিয়ে অনেকেই বানান ভুল লেখেন। সেই সঙ্গে গ্রামারও শুদ্ধ করে টাইপ করতে পারেন না। তা নিয়ে অনেকেই পড়ে যান বিপাকে। কিন্তু আপনাকে আর বিপাকে পড়তে হবে না। জিমেইলের নতুন আপডেট আপনাকে এ সমস্যা থেকে উদ্ধার করবে অতি সহজে।
দেনন্যাক্সটওয়েবের এক প্রতিবেদনে জানা যায়, গুগল জিমেইলের নতুন একটি আপডেট এনছে। ওই আপডেট চালু হলে জিমেইলে যেকোনো ধরনের লেখা স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়ে যাবে। বর্তমানে ওই আপডেটটি জি-সুইট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
বলা হচ্ছে, লেখার সময় আপনি যদি কোনো বানান ভুলে করেন, তাহলে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ভুল বানানটিকে শুদ্ধ করে দেবে। অন্যদিকে যদি কোনো লেখায় গ্রামার ভুল করেন তাহলে ভুল অংশটিতে ব্লু লাইন দিয়ে মার্ক করে ব্যবহারকারীকে শুদ্ধ করার নির্দেশনা দেবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com