চৌহালীতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৪৩ পূর্বাহ্ন

  

চৌহালীতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২১-০৮-২০১৯ ০২:১৮ অপরাহ্ন
চৌহালীতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চৌহালীতে দক্ষিন অঞ্চলে  যমুনার ভাঙ্গনের হাত থেকে স্কুল, কলেজ, মাদ্রসা, কমিউনিটি ক্লিনিক রক্ষায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার বেলা ১০ টায় চৌহালী উপজেলার বাঘুটিয়া ও খাষপুখুরিয়া  ইউনিয়নের এলাকার জনগন যমুনার তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত করে।

প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাহার ছিদ্দিকি, এবং আলহাজ্ব মুহাদ্দিস মওলানা মোঃ সিরাজুল, আবু দাউদ সরকার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে কুরআন খানি এবং দোয়া করা হয়।

বক্তরা বলেন, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের  কলেজ, ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়,  সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট বড় ব্রীজ, হাট-বাজার, মা ও শিশু কল্যান কেন্দ্র,  ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,  কমিউনিটি ক্লিনিক সহ  ফসলি জমি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে হলে চৌহালী যমুনা নদীর  তীর সংরক্ষন বাঁধ নির্মান করা প্রয়োজন। তা না হলে বর্ষা মৌসুমে এই স্থাপনা গুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

মাননীয় প্রাধান মন্ত্রীর শেখ হাসিনার  নিকট এলাকা বাসির দাবি চৌহালী যমুনা নদীর  তীর সংরক্ষন বাঁধ নির্মান করার জন্য জোর দাবি।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০৮-২০১৯ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2484 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com