চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
২৮ জুন, ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন

  

চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২১-০৮-২০১৯ ০১:২৭ অপরাহ্ন
চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় সভাকক্ষে  অনুষ্ঠিত হয়।  বুধবার(২১ আগষ্ট)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন  সভাপতিত্বে উপজেলা কূষি অফিসার মোঃ জেরিন আহমেদের পরিচালনায়  এ আইন  শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ।

এ সময় চৌহালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা চেয়্যারম্যান বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহের কুফল, মদ গাজাসহ নেশাজাতীয় মাদক দ্রব্য সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলার জন্য উপজেলার সকল স্তরের বিভাগীয় কর্মকর্তা সহ সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান । 
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া,  চৌহালী থানার ওসি তদন্ত মোঃ হাসিবুল্লাহ হাসিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার  উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধানগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

 

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০৮-২০১৯ ০১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 759 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com