সিরাজগঞ্জ মেডিনোভা হসপিটালের বিরুদ্ধে রোগ নির্ণয়ে ভূল করার অভিযোগ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৮-২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জ মেডিনোভা হসপিটালের বিরুদ্ধে রোগ নির্ণয়ে ভূল করার অভিযোগ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ মেডিনোভা হসপিটালের বিরুদ্ধে ভূল পরীক্ষা করার অভিযোগ তুলেছে বেলকুচি পৌর এলাকার চালা মধ্যপাড়া গ্রামের আলী হাসান নামের রোগীর বাবা।
ভুক্তভোগী রোগীর বাবা আলী হাসান জানান, আমার ৪ বছরের ছেলে আরাফের ৩ -৪ দিন হলো জ্বর ছিল। তাই চিকিৎসার জন্য সিরাজগঞ্জে ডাঃ এম এ হাসানের কাছে যাই। ডাঃ ছেলেকে দেখে ডেঙ্গুু রোগ নির্ণয়ের জন্য মেডিনোভা হসপিটালে পাঠায়। সেখানে ১৭ই আগষ্ট ডেঙ্গুরোগ পরীক্ষা করালে তাতে আইজিজি নেগেটিভ ও আইজিএম পজেটিভ দেখায়। রিপোর্টটি ডাঃ এম হাসানের কাছে দেখালে তিনি আমাকে বলেন আপনার ছেলে ডেঙ্গুরোগ হয়েছে। আপনি খুব দ্রুত ছেলেকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করান।
পরবর্তীতে আমি ও আমার পরিবারের সবাই ডেঙ্গুরোগে কথা শুনে আতঙ্কিত হয়ে ছেলের চিকিৎসার জন্য গাজীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ঐ একই টেষ্ট ১৮ই আগষ্টে করাই। যাতে আইজিজি ও আইজিএম নেগেটিভ আসে।
ডাঃ এম এ হাসানকে পুনরায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট দেখালে তিনি বলেন, যে আপনার ছেলের ডেঙ্গুরোগ হয়নি। এখন আমার ছেলের অবস্থা মোটামুটি ভালো আছে। কিন্তু মেডিনোভা হসপিটাল যেভাবে ভূল রোগ ধরিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষকে ঠকিয়ে টেস্টের নামের মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে কারো নজর নেই। আমি চাই কেউ যেন আমার মত ভোগান্তির শিকার না হয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।
বিষটি সম্পর্কে মেডিনোভা হসপিটালের দেওয়া ০৭৫১৬২৭৩০ ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৮-২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1803 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ