পুলিশ কনস্টেবল পদে কাজিপুর উপজেলা থেকে ১১ জন নির্বাচিত
২৫ এপ্রিল, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

  

পুলিশ কনস্টেবল পদে কাজিপুর উপজেলা থেকে ১১ জন নির্বাচিত

আব্দুল জলিল
২০-০৮-২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন
পুলিশ কনস্টেবল পদে কাজিপুর উপজেলা থেকে ১১ জন নির্বাচিত

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট ১১ জন। গত ৯ জুলাই এই পরীক্ষা সিরাজগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত সোমবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে কাজিপুরের ১১ জনের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। 


তালিকায় সাধারন কোটা(পুরুষ) পদে নির্বাচিতরা হলেন বাঐখোলা গ্রামের মেহেদী হাসান, মিরারপাড়া গ্রামের আব্দুল কাদের জিলানী, শিমুলদাইড় গ্রামের মেহেদী হাসান প্রান্ত ও তারিকুল ইসলাম সুজন, কুমারিয়াবাড়ি গ্রামের স্বাধীন মিয়া, ঘোড়াগাছা গ্রামের শামীম রেজা, কুনকুনিয়া গ্রামের রানা বাবু, শালগ্রামের আবু জাহিদ, উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের জাহিদ হাসান, ভানুডাঙ্গা গ্রামের বাধন সরকার এবং সাধারন (নারী) কোটায় হাজরাহাটি গ্রামের আকলিমা খাতুন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, ‘ নির্বাচিতদের প্রশিক্ষণে প্রেরণের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

 


আব্দুল জলিল ২০-০৮-২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1599 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com