চৌহালীতে ৭টি জলাশয়ে ৩ শত ৮৫ কেজি পোনা মাছ অবমুক্তকরণ
২৮ জুন, ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন

  

চৌহালীতে ৭টি জলাশয়ে ৩ শত ৮৫ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২০-০৮-২০১৯ ১২:০৫ অপরাহ্ন
চৌহালীতে ৭টি জলাশয়ে ৩ শত ৮৫ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

চৌহালী প্রতিনিধিঃ মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি  জলাশয়ে ৩ শত ৮৫  কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার(১৯ আগষ্ট) দুপুরে চৌহালী মৎস্য দপ্তরের উদ্যোগে ৭টি  জলাশয়ে ৩ শত ৮৫ কেজি বিভিন্ন ধরনের  এ পোনা মাছ অবমুক্ত করণ করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসের ডি,এ,ডি.... ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভপতি মোঃ আবু নজির মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান,বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, ক্ষেত্রসহকারী সফিকুল ইসলাম প্রমূখ ৷
২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলা ৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল জাতীয় ৩ শত ৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০৮-২০১৯ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 500 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com