বেলকুচিতে নেই বিনোদন কেন্দ্র, ভিড় জমাচ্ছে নিরিবিলি এলাকায়
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে নেই বিনোদন কেন্দ্র, ভিড় জমাচ্ছে নিরিবিলি এলাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-০৮-২০১৯ ০৫:৪২ অপরাহ্ন
বেলকুচিতে নেই বিনোদন কেন্দ্র, ভিড় জমাচ্ছে নিরিবিলি এলাকায়
জহুরুল ইসলাম: তাঁত শিল্পখ্যাত সিরাজগঞ্জের বেলকুচিতে নেই কোন বিনোদন কেন্দ্র তাই একটু বিনোদনের খোজে মানুষ ছুটে আসছে আদাচাকির চায়ের স্টলগুলোতে। মনোরম প্রকৃতিক দৃশ্য ও কোলাহল মুক্ত হওয়ায় একটু অবসর পেলে মানুষ ছুটে যায় বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি ঈদগাঁ মাঠ এলাকার চায়ের দোকান গুলোতে। এই উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায়, বিনোদন পিপাসুরা ছটে চলেছে আদাচাকি মাঠ এলাকায়। এখানে একটু বিনোদন ও এক পিয়ালা চায়ের সাধ গ্রহন করতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। প্রতিদিন দূর দুরান্ত থেকে ছুটে আসা বিনোদন পিপাসু মানুষের পদচারণায় মুখোরিত হয়ে থাকে এই সব চায়ের দোকান সহ প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর আদাচাকির গ্রামীন সড়কগুলো। আগত দর্শনার্থীরা জানায়, এই উপজেলায় বিনোদনের কোন ব্যবস্থা নেই। তাই আমরা একটু অবসর পেলেই দূর দুরান্ত থেকে চলে আসি প্রাকৃতিক পরিবেশে বন্ধুদের নিয়ে এক কাপ চা খাওয়ার জন্য। এখানে এসে এক কাপ চা খেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে চলে যাই। আমাদের এই উপজেলায় যদি বিনোদন কেন্দ্রে থাকতো তাহলে আমাদের অবসর সময়গুলো সেখানে কাটাতে পারতাম। এ উপজেলায় একটি বিনোদন কেন্দ্র খুবই দরকার।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-০৮-২০১৯ ০৫:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1748 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com