হাটিকুমরুল থেকে ঢাকা গামী যাত্রীদের উপচে পড়া ভীড়
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:৩২ পূর্বাহ্ন

  

হাটিকুমরুল থেকে ঢাকা গামী যাত্রীদের উপচে পড়া ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৯-০৮-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
হাটিকুমরুল থেকে ঢাকা গামী যাত্রীদের উপচে পড়া ভীড়
সলঙ্গা প্রতিনিধি : স্বজনদের সাথে ঈদুল আযহা উদযাপন করতে নাড়ীর টানে বাড়ি ফিরতে যেমন ভোগান্তিতে পড়তে হয়েছিল,অনুরুপ পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন কর্মস্থলে ঢাকায় যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটিকুমরুলরোড সহ উত্তরান্ঞল বাসীদের। উত্তরবঙ্গের প্রবেশ দ্বার সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে গত কয়েক দিন ধরে ঢাকা যেতে বাসের অপেক্ষায় থাকা হাজারো যাত্রীদের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। বাসের নির্ধারিত আসন ছাড়াও ভিতরে দাঁড়িয়ে, ইন্জিন কভারে , বাসের ছাদে, ট্রাকের মধ্যে শুধু মানুষ আর মানুষ। নাটোর কাছিকাটা গ্রামের জফের আলী (৫০) জানান, শত ঝুকি মাথায় নিয়ে পেটের দায়ে ট্রাকের মধ্যে দাঁড়িয়ে ফিরতে হচ্ছে ঢাকায়। বাসের ছাদে বসা রংপুর পীরগন্জের গার্মেন্টস্ কর্মী তারা ভানু,নার্গিস, রেখা সহ অনেকেই জানায়, ঈদে বাড়ি আসার কষ্টের চেয়ে স্বজনদের সাথে ঈদ করে কর্ম স্থলে ফেরার কষ্টই বেশী আর ভাড়া ডবল গুনতে হচ্ছে। হাটিকুমরুল রোডের শ্যামলী,রোজিনা, এস আর, হানিফ,শাহ ফতেহ আলী, একতা সহ হোটেল ফুড ভিলেজে বিভিন্ন গাড়ির কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। আবার কেউ কেউ টিকিট কেটে নির্ধারিত বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। গাড়ি ছাড়তে দেরির বিষয়ে জানতে চাইলে শ্যামলী পরিবহন রোড শাখার দায়িত্বে থাকা কাউন্টার ম্যানেজার বলেন,রাস্তায় যানজট ও ধীর গতিতে গাড়ি চলাচলের কারনে গাড়ি আসতে দেরি হচ্ছে। যানজট মুক্ত রাখতে দায়িত্ব প্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান সাংবাদিকদের জানান, ঈদের আগে গোল চত্বরের চার দিকের রাস্তা সংস্কার ও ঈদের পরে ঢাকাগামী যাত্রীদের চাপ বেশী থাকায় এবং গাড়ির সংখ্যা তুলনামুলক কম হওয়ায় গোল চত্বরে যাত্রীদের চাপ বেশী মনে হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী সারাক্ষণ তাদের দায়িত্ব অব্যাহত রেখেছে। তাই আমরা চেষ্টা করছি অন্তত হাটিকুমরুল রোড এলাকা যানজট মুক্ত রাখতে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৮-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 670 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com