নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জলিলের মৃত্যুতে জেএসকেএফ শিবগঞ্জ শাখার শোক প্রকাশ
০৫ মে, ২০২৬ ০৬:৪৯ পূর্বাহ্ন

  

নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জলিলের মৃত্যুতে জেএসকেএফ শিবগঞ্জ শাখার শোক প্রকাশ

নিউজরুম
১৮-০৮-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জলিলের মৃত্যুতে জেএসকেএফ শিবগঞ্জ শাখার শোক প্রকাশ
রবিউল ইসলাম রবি,বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বগারপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন শেখ এর পুত্র আব্দুল জলিল শেখ প্রতিষ্ঠাতা সভাপতি নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাব গত ১৬ই আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, (ইন্না......রাযেউন)। তাকে শনিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তার মৃত্যুতে এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও নেতৃবৃন্দ। বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কিচক ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম, শিবগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু, মোহনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি ও জাগো বগুড়ার সভাপতি আতিক রহমান, দৈনিক আলো প্রতিদিনের স্টাফ রির্পোটার সোহেল রানা মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর, গুজিয়া কনেিফ্ডন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম শাহীন, সংগঠনের উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জিএম মিজান, সহ-সভাপতি শাহজাহান আলী, খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, প্রচার সম্পাদক সাজু মিয়া, অর্থ সম্পাদক ফারুক হুসাইন, কার্য নির্বাহী সদস্য সেলিম উদ্দীন ও রোকনুজ্জামান।

নিউজরুম ১৮-০৮-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com