কামারখন্দে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম তালুকদার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মেহেদী হাসান মীম কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলাম মন্নু তালুকদারের ছেলে ও সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, গত ১৪ আগস্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলার কারণেই মারা গেছে মীম।
মোঃ খায়রুল ইসলাম ১৮-০৮-২০১৯ ০২:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 866 বার দেখা হয়েছে।