দুঃখ ঘুচল চর বাঁশবাড়ীয়ার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দুঃখ ঘুচল চর বাঁশবাড়ীয়ার

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০৮-২০১৯ ০১:৪৩ অপরাহ্ন
দুঃখ ঘুচল চর বাঁশবাড়ীয়ার

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চর বাঁশ বাড়ীয়া গ্রামের দীর্ঘদিনের স্বপ্ন একটি ব্রীজের মাধ্যমে পূরণ হয়েছে। হুরা সাগর নদীর বিভাজনের কারনে দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষের যাতায়াতে বিভিন্ন ধরনের অসুবিধা ছিল যা বর্ষাকালে প্রকট আকার ধারণ করতো। বর্তমানে ব্রীজটি সবার জন্য উন্মুক্ত করায় পুরো চারটি গ্রাম সরাসরি এর সুফল ভোগ করছেন। এই ব্রীজটি সুন্দর ভাবে তৈরী করায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভীড় করছেন। সেই সাথে হুরা সাগরের সৌন্দর্য্য, নদীতে মাছ ধরার চিরায়িত দৃশ্য এবং চারটি গ্রাম থেকে আসা আলাদা চারটি সুন্দর রাস্তা যা এর সৌন্দর্য্য বহুগুনে বাড়িয়ে দিয়েছে। এই ব্রীজের মাধ্যমে সরাসরি কাজিপুরা চৌরাস্তা, এনায়েতপুর, সমেশপুর, কড্ডার মোড়, জামতৈল ষ্টেশনে অনায়াসে আসা যাওয়া করা যায় যা কোন এক সময় কল্পনাতীত ছিল। যে কেউ আসতে চাইলে জামতৈল ষ্টেশনের পূর্ব পাশ থেকে সরাসরি এই ব্রীজে আসতে পারবেন । বেলকুচি থেকে কাজিপুরা বা সমেশপুর হয়ে সরাসরি এই ব্রীজে আসতে পারবেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০৮-২০১৯ ০১:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1792 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com