শিরোনামঃ
নিউজরুম ১৭-০৮-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন |
ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত অল ইন্ডিয়া ইনস্টিটিটিউট অব সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে হাসপাতালের দোতলা ও তিনতলায় ভয়াবহ আগুন লাগে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে কিভাবে ওই আগুনের সূত্রপাত সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের কাছে একটি ভবনে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুন লাগার পর হাসপাতালে বেশ কিছু অংশে ধোঁয়ায় ভরে গেছে। ভেতরে ভর্তি থাকা রোগী ও মানুষজনকে বের করে আনতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ভেতর ঠিক কতজন মানুষ ছিল তা জানা যায়নি।
অন্যদিকে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি সঙ্কটজনক অবস্থায় এই এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন। কিন্তু তার সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও কোনো খোঁজ জানা যায়নি।
উল্লেখ্য, ভারতের প্রথমসারির হাসপাতালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই এইমস হাসপাতাল। বহু সেলিব্রিটিরও চিকিৎসা চলে এই হাসপাতালে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com