শিরোনামঃ
নিউজরুম ১৭-০৮-২০১৯ ০৭:৩২ অপরাহ্ন |
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. ওয়াসিম মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে। সে এক পুত্র সন্তানের জনক বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ওয়াসিম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে পুনরায় মালয়েশিয়া যান। গত বুধবার তিনি কাজে যাওয়ার সময় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হন। তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তিনি মারা যান।
তাঁর বাবা মির্জাপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়া জানান, ওয়াসিম মালয়েশিয়ার পেনাং শহরে থাকতেন। আজ শনিবার তিনি তাঁর ছেলের মৃত্যুর খবর পেয়েছেন। সকল আইনি প্রক্রিয়া শেষে আগামী সোমবার কিংবা মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আসতে পারে বলে তিনি জানিয়েছেন।
এদিকে মালয়েশিয়ায় কর্মরত ওয়াসিমের মৃত্যুর সংবাদে তাঁর পরিবার ও গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com