চৌহালীতে যমুনায় গোসল করতে নেমে গার্মেন্ট কর্মী নিখোঁজ
০৭ মে, ২০২৬ ০৪:৪৬ পূর্বাহ্ন

  

চৌহালীতে যমুনায় গোসল করতে নেমে গার্মেন্ট কর্মী নিখোঁজ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৭-০৮-২০১৯ ০৭:২৪ অপরাহ্ন
চৌহালীতে যমুনায় গোসল করতে নেমে গার্মেন্ট কর্মী নিখোঁজ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদে যমুনায় গোসল করতে নেমে এক গার্মেন্ট কর্মী নিখোঁজ হয়েছে। নিখোঁজ রাজু আহমেদ (২৫) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব শান্তি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। তাকে এলাকাবাসী নানা ভাবে খুঁজেও হদিস পাচ্ছেনা।

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, রাজু আহমেদের নানা শ্বশুর চৌহালীর উমরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন হঠাৎ করে মারা গেলে গত শুক্রবার জানাজায় অংশ নেবার জন্য রংপুর থেকে সলিমাবাদ আসেন। শনিবার দুপুরে সাঁতার না জানা রাজু স্বজনদের সাথে পাশের যমুনা নদীতে গোসল করতে নামলে সবার অজান্তে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশের সহযোগীতায় স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধারনা করা হচ্ছে যমুনায় ডুবে তার সলিল সমাধী হয়েছে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-০৮-২০১৯ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 793 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com