শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০৮-২০১৯ ০৮:৪০ অপরাহ্ন |
সিরাজগঞ্জ ঃ বেহুলা প্রকাশিত মনিরুজ্জামান মনির প্রথম উপন্যাস একজন পিতার গোপন অনুতাপ এর প্রকাশনা উৎসব শুক্রবার সন্ধায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবের শুরুতেই সাহিত্যিক রিজিয়া রহমানের প্রয়ানে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে উপন্যাসের মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিধ, প্রাবন্ধিক অধ্যাপক করুণা সাহা। গ্রন্থের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন কবি শ.ম. শহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল হামিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক হেলালউদ্দিন, শিক্ষক উদয় পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগের কথার যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন।
আলোচনায় বক্তরা বলেন আজকের সময়ে দেশে যুব সমাজের মাঝে পাঠাভ্যাস ক্রমেই কমে যাচ্ছে। কেউ বই পড়তে চাই না। ফলে চিন্তার সংকট, বুদ্ধিবৃদ্ধিক বন্ধ্যাতার সৃষ্টি হচ্ছে। হারিয়ে যাচ্ছে মানবিক উদারতা। এরকম একটি সংকটকালিন সময়ে সিরাজগঞ্জ এর মতো মফস্বল শহরে জীবন সংগ্রামী মনিরুজ্জামান মনি লিখেছেন একটি উপন্যাস। এই উপন্যাসে সমাজের নানা টানাপোড়ন, অস্থিরতা, স্বার্থের দ্বন্দ, স্বপ্ন বোনা আর স্বপ্ন ভাংগনের বেদনা আর মানুষের চিন্তার দৈন্যতা ফুটে উঠেছে। লেখক প্রকৃতিকে টেনে এনেছেন এই দ্বন্দের মাঝে। একটি অসাম্প্রদায়িক চেতনার স্ফুরন আছে এতে। নিঃসন্দেহে ‘একজন পিতার গোপন অনুতাপ’ উপন্যাসটি একটি ব্যক্তিক্রমি বই। সব মিলিয়ে পড়তে শুরু করলে উপন্যাসটি পাঠ অনভ্যাস্ত পাঠককে টেনে নিয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত। আলোচকরা উপস্থিত শ্রোতাদের বইটি কিনতে, পড়তে এবং নিকটজনকে কিনতে উৎসাহিত করতে আহবান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com