বেলকুচিতে বাসের ধাক্কায় আহত ইব্রাহিমের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৮-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বাসের ধাক্কায় আহত ইব্রাহিমের মৃত্যু
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় আহত ৮ জনের মধ্যে ইব্রাহিম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ১৫ আগষ্ট বৃহস্পতিবার রাতে (বেলকুচি-এনায়েতপুর) আঞ্চলিক সড়কের কামাপাড়া বিদ্যুৎ অফিসের সংলগ্ন মির্জা পরিবহনের একটি বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজন গুরুতরসহ একই পরিবারের ৭ জন ও ভ্যান চালক আহত হয়। গুরুতর অহত ইব্রাহীম হোসেন ও তার মেয়ে জান্নাতিকে ঢাকা মেডিক্যালে কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যায়। আহতরা হলেন, ইব্রাহিমের স্ত্রী পারুল (২৬), মেয়ে জান্নাতি (৩) বোন সুমি (২০), রুহুল (৩১), জিসান (৫), রাইসা (৬), ইমা (৮) ও ভ্যানচালকের নাম জানা যায়নি।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা রাতেই দুর্ঘটনার কথা জানতে পেরে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে বাসকে জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৮-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1110 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ