সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
০৭ মে, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

  

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০১৯ ১১:৩৮ অপরাহ্ন
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আলোচনা সভা,শোক র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে উল্লাপাড়া উপজেলা চত্বর থেকে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন সাংসদ তানভীর ইমাম। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের শোক সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার,সড়াতৈল দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন ভ্যেনু স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মতিউর রহমান।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০১৯ ১১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 692 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com