উল্লাপাড়ার চলনবিলে নৌকা শোক শোভাযাত্রা
০৭ মে, ২০২৬ ০৩:০৫ অপরাহ্ন

  

উল্লাপাড়ার চলনবিলে নৌকা শোক শোভাযাত্রা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০১৯ ০৯:৫৫ অপরাহ্ন
উল্লাপাড়ার চলনবিলে নৌকা শোক শোভাযাত্রা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ চলনবেষ্টিত উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নৌকা শোক শোভাযাত্রা বের করে। স্কুল কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করেন। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নুরুজ্জামান রানা সকালে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এতে স্কুলের শিক্ষার্থী শিক্ষকসহ গ্রামের লোকজন অংশ নেন।

দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদুল ইসলাম জানান, স্কুলটি চলনবিল এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষা মৌসুমে এখানে শোভাযাত্রা বের করার জন্য কোন শুকনো জায়গা নেই। ফলে নৌকায় শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে স্কুলে আয়োজন করা হয় চিত্রাংন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। এছাড়া উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম উপজেলা পরিষদ চত্বর থেকে একযোগে দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারও উদ্বোধন করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০১৯ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 938 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com