শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৮-২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদরের কাউরাইল সরকারী বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বনার্ঢ্য শোক শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি অংকন, রচনা-বঙ্গবন্ধু ও বাংলাদেশ, কবিতা আবৃতি, ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ছাত্রছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com