শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৮-২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে হামিদা খাতুন (২২) এক কলেজছাত্রী দুদিন ধরে অনশন করছেন প্রেমিকের বাড়িতে। এ দিকে প্রেমিকা বাড়িতে হাজির হলে প্রেমিক নুর ইসলাম (২৫) লাপাত্তা হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের মিষ্টি ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়িতে তারই ছেলে প্রেমিক নুর ইসলামের সাথে বিয়ের দাবীতে অনশনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোবিলা গ্রামের মিষ্টি ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে নুর ইসলামের সাথে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাছান আলীর মেয়ে ও নওগাঁ জিন্দানী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী হামিদা খাতুনের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ দিকে ওই কলেজ ছাত্রী গত মঙ্গলবার প্রেমিক নুর ইসলামের বাড়িতে এসে বিয়ের দাবীতে অনশন শুরু করছেন।
অনশনরত কলেজছাত্রী বলেন, বেশ কিছুদিন পুর্বেও প্রেমিক নুর ইসলাম তাকে বিয়ের করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার শারিরিক সর্ম্পক করেছেন। বিয়ে করার প্রতিশ্রুেিত সে সব কেড়ে নিয়ে এখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি আর রাখবে বলে টালবাহানা করতে থাকে। একর্পযায়ে জানতে পারি সে আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। এরপর বুধবার এই বাড়িতে এসে বিয়ে করার জন্য বললে সে পালিয়ে যায়। এজন্যই বিয়ের আমাকে বিয়ে না পর্যন্ত অনশন করছি। হয়তো বিয়ে নয়তো মৃত্যু।
এ বিষয়ে প্রেমিক নুর ইসলামের বাবা আব্দুল আজিজ বলেন, কলেজছাত্রী তার বাড়িতে আসার পর থেকেই ছেলে নুর ইসলাম পলাতক রয়েছে। আর আমরা মিমাংসা করার চেষ্টা করছি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com