উল্লাপাড়ার চরপেচারপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
০৭ মে, ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন

  

উল্লাপাড়ার চরপেচারপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


১৫-০৮-২০১৯ ০৭:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ার চরপেচারপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধিঃ' আলোর সন্ধানে অভিযাত্রা'নামক একটি সমাজ কল্যাণমুলক সংস্থার আয়োজনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোর নদীবেষ্টিত চরপেচারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে দিন ব্যাপী সমাজকল্যাণ মুলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।সকাল ৭.০০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।পবিত্র কুরআন তিলাওয়াত, শপথ গ্রহণ, সমন্বিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে শেষ হয় সকালের পর্ব।তার পর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ১০ টি ইভেন্টে চরপেচারপাড়াসহ এলাকার সকল শিক্ষার্থী ও সাধারণ জনগন অংশগ্রহণ করে।বিকাল ৩.০০ টায় এলাকার মসজিদ,ঈদগাহ ময়দান,কবরস্থান ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছের চারা প্রদান করা হয়।বড়হর ডেফলবাড়ী গ্রামের কৃতিসন্তান সবুজ সিরাজগঞ্জের অগ্রপথিক বৃক্ষপ্রেমী আবুল হোসেন ও চরপেচারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলমাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।চরপেচারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলমাত হোসেনের সভাপতিত্ব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অফিস সহকারী শেখ সোহেল তানভীর ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সহকারী কর্মকর্তা রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার ও বড়হর ডেফলবাড়ী গ্রামের কৃতিসন্তান সবুজ সিরাজগঞ্জের অগ্রপথিক বৃক্ষপ্রেমী আবুল হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়ের অডিটর নাসির উদ্দীন,সাখাওয়াত হোসেন,রফিকুল ইসলাম মিস্টার,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম,শিপন, হিলটন,সোনা মিয়া,আসলাম,আলোর সন্ধানে অভিযাত্রা সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৫-০৮-২০১৯ ০৭:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 713 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com