সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত
০৫ মে, ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন

  

সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-০৮-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত
সলঙ্গা প্রতিনিধি ঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সলঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সলঙ্গা ডিগ্রী কলেজ, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দাদপুর জি,আর ডিগ্রী কলেজ, ফুলজোড় ডিগ্রী কলেজ, সলঙ্গা মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ উপলক্ষে সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্দ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এমপি পতœী ডাঃ হাফিজা সুলতানা, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কাওছার হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভপতি ইমরান হাসান লিংকন, মিজানুর রহমান রাসেল সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে বিকেলে সলঙ্গা সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে মাননীয় এমপি মহোদ্বয় জাতীয় শোক দিবসে অংশ গ্রহন করেন। এছাড়াও সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের ১৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ ভাবে দিবসটি পালিত হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৮-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com