উল্লাপাড়ায় ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
০৭ মে, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৮-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার উপজেলার মোট ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এই উদ্বোধনী ঘোষনা দেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ দেওয়ান কউশিক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসহ মোট ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কণার্র স্থাপন করা হয়েছে। এসব কণার্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অবদানের নানা চিত্র তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু বই। আর এগুলো বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সহায়ক হবে বলে উল্লেখ করেন আরিফুজ্জামান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৮-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 986 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com