কামারখন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ খায়রুল ইসলাম
১৫-০৮-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
|
|
কামারখন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাইরুল ইসলামঃ কামারখন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে এক
র্যালি বের করা হয় । র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
উপজেলায় এসে শেষ হয় । পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক
অর্পণ এবং মাল্যদান সহ এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় এমপি অধ্যাপক ডাঃ
হাবিবে মিল্লাত মুন্না ।
এছারাও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস
এম শহিদুল্লাহ সবুজ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম,
উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ,
প্রমূখ ।
মোঃ খায়রুল ইসলাম ১৫-০৮-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 672 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ