শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৮-২০১৯ ০২:৪৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যেগে একটি বর্ণাঢ্য শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা বেগম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান,তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেনসহ বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থী ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com