শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৮-২০১৯ ০২:৩১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেশীগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক বাবু লাল রজত, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,ইউপি ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলামসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com