উল্লাপাড়ায় তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে তেতুলিয়া চ্যাম্পিয়ন
০৩ মে, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে তেতুলিয়া চ্যাম্পিয়ন


১৪-০৮-২০১৯ ০১:১৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে তেতুলিয়া চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নুরগঞ্জ ডেফলবাড়ী মাঠে নুরগঞ্জ ব্রাদার্স ক্লাবের আয়োজনে তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।তেতুলিয়া ক্রিকেট একাদশ চরপেচারপাড়া ক্রিকেট একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মুক্তিযোদ্ধা মোঃ আলতাব হোসেনের সভাপতিত্ব ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম খোকন,  ঢাকার আলম আর্টের সত্ত্বাধিকারী শাহ আলম,বড়হর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম,এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার বৃক্ষপ্রেমী আবুল হোসেন,টুর্নামেন্টের পরিচালক  এনামুল হক প্রমুখ। । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক,আওয়ামীলীগ নেতা এমদাদুল হক,মোক্তার হোসেন,সমাজ সেবক নজরুল ইসলাম, বাংলাদেশের  মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক  এর কার্যালয়ের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


১৪-০৮-২০১৯ ০১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 661 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com