শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৮-২০১৯ ১০:০৬ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রক্তদানে সিরাজগঞ্জ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সারাদিন নাগাদ উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রক্তদানে সিরাজগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবকগন বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কাজ সম্পন্ন করেছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক মোঃ হায়িদার আলী, জোবায়ের আহমেদ,মাকসুদুর রহমান, লিমন আহমেদ, রুমেল আল হাসান,সোহাগ পারভেজ,ইব্রাহিম হাসান,জাহিদ হাসান,রিজভি জুবায়ের।
সিরাজগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবক সংগঠন রক্তদানে সিরাজগঞ্জ। এই সংগঠনের সদস্যরা নিজেরা উদ্যোগী হয়ে অসহায়, দুস্থ মানুষ কে বিনামূল্যে রক্ত দান করে থাকে। কারর যেন রক্তের অভাবে মৃত্যু না হয় সেই লক্ষ্যে ২০১৮ সালের ৯ অক্টোবর সিরাজগঞ্জ জেলার একদল যুবক ও শিক্ষার্থী মিলে রক্তদানে সিরাজগঞ্জ সংগঠন অসহায় দুস্থ মানুষের কল্যানে এগিয়ে নিয়ে যাচ্ছে । সর্বপ্রথম সিরাজগঞ্জ সদর থানার বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামের হাদিয়ার আলী ও সিরাজগঞ্জ শহরের এস এস রোড এলাকার জুবায়ের আহমেদ স্বেচ্ছাসেবক হয়ে সংগঠনটি শুরু করেন। বর্তমান রক্তদানে সিরাজগঞ্জ সংগঠনের তথ্যমতে সিরাজগঞ্জ জেলায় অন্তত ৩ হাজার ডোনার এই সংগঠনের সাথে কাজ করছে ।২০১৯ সালের শুরু থেকে এপর্যন্ত ২৩৬ ব্যাগ রক্ত দান করেছে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও ১১৩৬ জনের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা হায়িদার আলী জানান রক্তদানে সিরাজগঞ্জ সংগঠনের মাধ্যমে আমরা বিনামূল্যে রক্তদান করে থাকি। আগামীতে যেন আমরা মানুষের বিপদের মূহুর্তে রক্ত দান করে পাশে থাকতে পারি এই কামনা আমাদের।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com