চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক গার্মেন্ট কর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যা
২৮ জুন, ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন

  

চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক গার্মেন্ট কর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০৮-২০১৯ ০৬:২৭ পূর্বাহ্ন
চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক গার্মেন্ট কর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যা
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চর হাটাইলে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক গার্মেন্ট কর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘঠেছে। পুলিশ নিহত আখলিমা খাতুন (২৭) এর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আব্দুর রহিম পলাতক রয়েছে। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, জানান, বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের মোকছেদ আলীর মেয়ের এই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আব্দুর রহিমের সাথে গত ১৪ বছর আগে আগে বিয়ে হয়। এর পর তাদের ১২ বছরের পুত্র এবং ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। তাদের বিভিন্ন কারনে পারিবারিক কলহ চলে আসছিল। এর মধ্যে রহিম আরেকটি বিয়ে করে স্ত্রীকে বাবার বাড়িতে তাড়িয়ে দিলে ঢাকায় গার্মেন্টে চাকুরী নেয়। ঈদ উপলক্ষে বাড়িতে ছুটিতে আসলে সোমবার বিকেলে মোকছেদ আলী তার মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে রেখে আসে। এর পরই আব্দুর রহিম স্ত্রীকে উপুর্যপরী পিটিয়ে আহত করলে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পথ থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপালে থানায় মামলা হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৮-২০১৯ ০৬:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 777 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com