চৌহালীর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু
০৭ মে, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন

  

চৌহালীর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০৮-২০১৯ ০৬:২০ পূর্বাহ্ন
চৌহালীর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। এরা হলো দুবাই প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে নিহত ছায়মা (৭) এবং আব্দুল মান্নানের ছেলে মুত্তাকিন (৭)। তাদের দুজুনের লাশ সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ছায়মার চাচা নজরুল ইসলাম ও উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জানান, সোমবার বিকেলে তারা দুজন খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে লাশ দুটি ভেসে উঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। এঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৮-২০১৯ ০৬:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 531 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com