মাদারীপুরে গরু জবাইকালে ছুরি ঢুকে স্কুলছাত্রীর মৃত্যু
০৭ মে, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন

  

মাদারীপুরে গরু জবাইকালে ছুরি ঢুকে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজরুম
১২-০৮-২০১৯ ০৮:০৩ অপরাহ্ন
মাদারীপুরে গরু জবাইকালে ছুরি ঢুকে স্কুলছাত্রীর মৃত্যু
মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার সময় সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম মৌমিতা আক্তার (১০)। সে দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে।সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার সময় বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল।একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে পড়ে যায় মৌমিতা।পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুধখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছিল। রগ কাটার সময় গরুটি দাপাদাপি করছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোড়া ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি খুবই দুঃখজনক। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার লাশ বাড়িতে নিয়ে গেছে

নিউজরুম ১২-০৮-২০১৯ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 879 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com