শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৮-২০১৯ ১২:১৫ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মানবতার টানে অসহায়ের পাশে মানবতার বাতিঘর এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানবতার বাতিঘর সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার বাঙালা ইউনিয়নের ধরাইল বাজারে এক অনুষ্ঠানে ৭০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মানবতার বাতিঘর সংগঠনের সদস্যরা। এসময় প্রত্যেক কে চাউল,তেল,লাচ্চা সেমাই, চিনি দেওয়া হয়। মানবতার সংগঠন দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছায় সমাজের অসহায় দুস্থ মানুষের কল্যানের কাজ করে যাচ্ছে। মানবতার বাতিঘর সংগঠন যে সকল কাজ করে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেচ্ছায় রক্ত দান,বাল্য বিবাহ প্রতিরোধ,বৃক্ষ রোপন কর্মসূচি,মাদকের কূফলতা সম্পর্কে জনসচেতনতা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com