শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৮-২০১৯ ১২:৪৯ অপরাহ্ন |
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পত্তি নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর জোড়ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাবেক রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলার স্থানীয় লক্ষীখোলা গ্রামের রফিকুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মোরশেদা খাতুন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ও রায়গঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশনে অফিসার সেরাজুল ইসলাম জানান, সকালে রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা বাড়ি থেকে সাংবাদিক দম্পত্তি ভ্যানযোগে গাদাইপুর যাচ্ছিলেন। তারা গাদাইপুর জোড়ব্রীজ এলাকায় পৌছলে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাংবাদিক রফিকুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সাংবাদিক রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com