বি.জি.ডব্লিউ.টি.এফ কর্তৃক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ........ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন-বি,জি,ডব্লিউ,টি,এফ এর সহযোগিতায় সিরাজগঞ্জের যমুনা নদীর দূর্গম চরাঞ্চলে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব জনাব কবির বিন আনোয়ার। আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম ও মাইক্রো হেল্প নামক সামাজিক সেবা মূলক সংগঠনের সাথে বি.জি.ডব্লিউ.টি.এফ এ কার্যক্রমে অংশ নেন। ঈদ উপলক্ষে বি.জি.ডব্লিউ.টি.এফ এর এক্সিকিউটিভ সদস্যবৃন্দরা উপস্থিত হতে না পারায় অত্র ফাউন্ডেশনের পক্ষে আজীবন সদস্য জনাব ইবনে রেজওয়ান অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ইঞ্জিঃ মেহেদী হাসান এর নেতৃত্বে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওয়াশিং খাতে দক্ষ জনবল বৃদ্ধিতে সহায়তা ও সামাজিক সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করতেই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ইঞ্জিঃ মেহেদী হাসান অত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন। সামাজিক সেবা মূলক কর্মকান্ডের অংশ হিসেবে সাভারের রানা প্লাজা ধ্বসে আর্থিক অনুদান প্রদান, সি আই পি এল এর মরহুম ওয়াশ টেকনিশিয়ানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ ওয়াশিং প্ল্যান্টের আর এন্ড ডি ম্যানেজার জনাব শাহাদতের কিডনী চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান, ওয়াশ টেকনিশিয়ান মরহুম রফিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এছাড়া ও অসংখ্য অসহায় টেকনিশিয়ানদের পরিবারকে আর্থিত ভাবে সহায়তা করে আসছে এই ফাউন্ডেশনটি। পরিবেশের সচেতনতা বৃদ্ধি ও ওয়াশ টেকনিশিয়ানদের নিজস্ব সেফটির কথা চিন্তা করে ফ্যাক্টরী ভিত্তিক সেমিনারের আয়োজন করে থাকে বি.জি.ডব্লিউ.টি.এফ। আর সকল ওয়াশ টেকনিশিয়ানদের মধ্যে আন্তরিকতা বাড়াতে প্রতি বছর “বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা” নামক একটি অনুষ্ঠান বড় পরিসরে আয়োজন করে থাকে এই ফাউন্ডেশনটি। ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বি জি এম ই এ এর সাবেক সভাপতি, এফ বি সি সি আই এর ভাইস প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান। আগামী দুই বছরের জন্য নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জি জাকির হোসেন লেলিন এবং সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব অনন্ত কুমার মালো।