আংগোরে আর ঈদ, সর্বনাশা যমুনা সব গিলা খাইছে (ভিডিও সহ)
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৮-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন
|
|
আংগোরে আর ঈদ, সর্বনাশা যমুনা সব গিলা খাইছে (ভিডিও সহ)
জহুরুল ইসলাম:
আর মাত্র ১ দিন পরেই মুসলমানদের ২য় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযাহা। এই ঈদকে ঘিরে সবাই যখন কোরবানির পশু সহ ঈদের পোশাক পরিচ্ছেদ কিনতে ব্যস্ত। ঠিক তখনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের চিত্রটা একটু ভিন্ন।
সরজমিনে দেখা যায়, বর্ষার পানির স্রোতে এই ইউনিয়নের মেহের নগর, চরবেল গ্রামের ৬০ থেকে ৭০ টি বাড়ি সম্পূর্ণভাবে যমুনা নদী গর্ভে বিলিন হয়ে গিয়েছে। সহায় সম্বলহীন অবস্থায় অসহায় ভাবে দিন পার করছে প্রায় ২ শতাধিক পরিবার। ঈদ আনন্দ তো দূরের কথা পেটের ভাত জোগাতেই যেন প্রাণপন লড়ে চলছে এ অঞ্চলের মানুষ।
এদিকে নদী ভাঙ্গন কবলিত বড়ধুল ইউনিয়নের মেহের নগর গ্রামের রিজিয়া বেগম জানায়, জানায়, বাড়ি ঘর ভাইঙ্গা সব নদীর মধ্যে গেছে। আংগোরে আর ঈদ, সর্বনাশা যমুনা সব কাইড়া নিয়ে গিলা খাইছে। এহুন আংগোরে ঈদের আর চিন্তা মাতায় আইসে না। জীবন নিয়াই বাঁচি না। আর ঈদ নিয়ে চিন্তা করমু কহন। পারলি আপনেরা সরকারের কাছে কন নদীডো ফিরাইয়া আংগোরে বাঁচার ব্যবস্থা কইরা জানি দেয়।
একই গ্রামের সবুজ মোল্লার ছেলে স্কুল ছাত্র বেলাল হোসেন খড়ি কুড়াতে কুড়তে বলেন, আমাগোরে আবার কিশের ঈদ! জামা কাপড়তো দুরের কথা খড়িগুলো বেলকুচি বাজারে বেচমু তার পর খামু। ঈদ কখন আসে কখন যায় বুজিনা।
অপরদিকে বিষয়টি সম্পর্কে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা এই প্রতিবেদককে জানান, নদীতে যাদের ঘর বাড়ি বিলিন হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংস্থা থেকে সহযোগী করা হচ্ছে। আমি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থদের সহযোগিতা চেয়ে তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে দিয়েছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৮-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 835 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ