চলনবিলের রাজপ্রাসাদে ঈদের নামাজ আদায় করবে ৩ গ্রামের মানুষ
০৭ মে, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

  

চলনবিলের রাজপ্রাসাদে ঈদের নামাজ আদায় করবে ৩ গ্রামের মানুষ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৮-২০১৯ ১০:০০ পূর্বাহ্ন
চলনবিলের রাজপ্রাসাদে ঈদের নামাজ আদায় করবে ৩ গ্রামের মানুষ

রায়হান আলীঃ দূর থেকে দেখলে রাজপ্রাসাদের মতো হলেও তা নয়। এটা চলনবিল অঞ্চলের মানুষের ঈদগাঁ মাঠ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৃষ্টিনন্দন এই ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করবে তিন গ্রামের মানুষ। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া, শুকুলহাট,শুলাই গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মুসুল্লি একত্রিত জমায়েত হবে এই ঈদগাঁ মাঠে । ৫ বছর পূর্বে বর্ষার সময় এই এলাকার মানুষ ডিঙি নৌকায় শাড়ী শাড়ী বেঁধে একত্রিত করে ঈদের নামাজ আদায় করতো। চলনবিলের মাঝে ঈদগাঁ মাঠটি দূর থেকে দেখতে রাজপ্রাসাদের মতো। বর্ষার সময় এই এলাকার মানুষের ঈদের নামাজসহ, জানাজা নামাজ, ইসলামি জলসা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা যেন না তাদের এই দীর্ঘদিনের সমস্যা লাগব হওয়ার জন্য দৃষ্টিনন্দন এই ঈদগাঁ মাঠটি নির্মানের উদ্যোগ ও পরিকল্পনা করেছিল নরসিংপাড়া গ্রামের সাহিত্যিক সাংবাদিক মোস্তফা জাহাঙ্গীর আলম। তিনটি গ্রামের অর্থায়নে প্রায় দু"বছর সময় লেগেছিল দ্বিতল এই দৃষ্টিনন্দন ঈদগাঁ মাঠ নির্মান কাজ সম্পন্ন করতে।

এমন এই দৃষ্টিনন্দন দ্বিতল ঈদগাহ মাঠে নামাজ আদায়ের আশায় চলনবিলের উল্লাপাড়া উপজেলার তিনটি গ্রামের মানুষ। পবিত্র ঈদুল আযহা স্বপ্নের ঈদগাহে নামাজ আদায় করবে। তিনটি গ্রামের ঈদের আনন্দ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করেই।

এই ঈদগাঁ মাঠের তদারককারী আফজাল হোসেন জানান একসময় ঈদের নামাজ আদায় করতে অনেক সমস্যা হতো,মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াতে সমস্যা হতো। আমাদের তিন গ্রামের মানুষের এই দীর্ঘদিনের সমস্যা লাগব হয়েছে। দৃষ্টিনন্দন এই ঈদগাঁ মাঠ দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৮-২০১৯ ১০:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1924 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com