বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
০৫ অক্টোবর, ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন

  

বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৮-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন
বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম: “সেবার মানসিকতায় পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “পাশে আছি” ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শতাধীক অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, লাচ্চা, সেমাই, চিনি, পোলাও এর চাউল, গুড়াদুধ ও কিশমিশ। শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকার রতন কান্দি (চর) জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে থেকে ছাত্রদের সংগঠন “পাশে আছি” ফাউন্ডেশনের ছাত্রদের টিফিনের টাকা বাচিয়ে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে “পাশে আছি” ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু হুরায়রা বিজয়ের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মোঃ আদম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অত্র গ্রামের মুরুব্বী আব্দুল ওহাব প্রামাণিক, জাহিদুল ইসলাম, জুলমাত প্রামাণিক, ছালাম প্রামাণিক “পাশে আছি” ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিহান আহমেদ সুমন, সদস্য শেখ রাজিব, ইয়াছিন আলি, মিলন, ইসমাইল, হবিব, আশরাফুল, জুবায়ের, আলিম, রাকিব, শরিফুল ইসলাম সহ আরও অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৮-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1042 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com