উল্লাপাড়ায় ২২শ হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ
০৭ মে, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ২২শ হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০৮-২০১৯ ০৩:২০ অপরাহ্ন
উল্লাপাড়ায় ২২শ হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্যোগপূর্ন আবহাওয়া কে উপেক্ষা করেই ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন নাগাদ পূর্নীমাগঁতী ইউনিয়ন পরিষদের এই চাউল বিতরণ করা হয়। পূর্নীমাগাঁতী ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী ২২শ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আগামী ঈদুল আযহা কে সামনে রেখে উপজেলার মোট ১ টি পৌরসভা ১৪ টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এই চাউল বিতরণ করা হচ্ছে।

পূর্নীমাগাঁতী ইউপি পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার জানান প্রধান মন্ত্রীর নির্দেশ ক্ষুধা ও হতদরিদ্র মুক্ত হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে এমপি তানভীর ইমামের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ভিজিএফ এই চাউল সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার)আবু সাঈদ,ইউপি সদস্য আলী হোসেন , আউয়াল হোসেন,সারোয়ার হোসেন ,সফিউল হক,যুবলীগের সাধারণ সম্পাদক মমিন ভূঁইয়াসহ প্রমূখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৮-২০১৯ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 588 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com