চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা "মানব মুক্তি সংস্থার" উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ৷ বৃহুস্পতিবার(৮ আগষ্ট)দুপুরে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে ৩ শত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা "মানবমুক্তির" আয়োজনে স্ট্রাট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ইউ কে এইট এর অর্থায়নে ৩ শত পরিবারের মাঝে ৪ হাজার ৫ শত টাকা করে প্রদান করা হয় ৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, মানবমুক্তি সংস্থার ম্যানেজার এ্যাডমিন মোঃ মোতাহের হোসেন, কো-অডিনেটর রফিকুল ইসলাম সোহেল, প্রজেক্ট ম্যানেজার মীর মোঃ আব্দুর রহিম, প্রজেক্ট কো -অডিনেটর স্কুল ফিডিং মোঃ রাসেল আহম্মেদ সহ প্রমূখ ৷
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শত পরিবারের প্রতি পরিবারকে নগদ ৪ হাজার ৫ শত টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।