শিবগঞ্জের ময়দানহাট্টা ও সৈয়দপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ
০৫ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

  

শিবগঞ্জের ময়দানহাট্টা ও সৈয়দপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

নিউজরুম
০৭-০৮-২০১৯ ০৮:৩০ অপরাহ্ন
শিবগঞ্জের ময়দানহাট্টা ও সৈয়দপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ও সৈদয়পুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযাহ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৬৯৫ জন অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করেন চেয়ারম্যান এস.এম রুপম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড সদস্য শহিদুল, নান্নু, মোয়াজ্জিম হোসেন নবাব, অসিম, সংরক্ষিত মহিলা সদস্য শাহানা, বিউটি, পারভীন আক্তার প্রমূখ। অপরদিকে সৈয়দপুর ইউনিয়নে বেলা ১২ টায় ১৭২০ জন অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, ইউপি সচিব মামুনুর রহমান, ওয়ার্ড সদস্য মোস্তাফিজার রহমান, রেসাদত হোসেন, আলমগীর হোসেন, নবাব আলী, আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, আব্দুল মোত্তালেব, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ বেগম, আজেদা বেগম, রুনা আকতার দেবী প্রমূখ। ভিজিএফ এর চাল পেয়ে গরীব দুঃখিরা আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরেন।

নিউজরুম ০৭-০৮-২০১৯ ০৮:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 461 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com