বেলকুচিতে ৫টি জলাশয়ে ৪শ কেজি পোনা মাছ অবমুক্ত
২৫ এপ্রিল, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ৫টি জলাশয়ে ৪শ কেজি পোনা মাছ অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৮-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন
বেলকুচিতে ৫টি জলাশয়ে ৪শ কেজি পোনা মাছ অবমুক্ত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যায় ক্ষতিগস্ত ৫টি জলাশয়ে ৪শ কেজি পোনামাছ অবমুক্ত করেন স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল। বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সুবর্ণসাড়া প্লাবনভূমিতে ২১০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলা পরিষদের ২টি পুকুরে ৭০ কেজি, বেলকুচি মহিলা ডিগ্রী কলেজে ৪০ কেজি, রাজাপুর কাচারীবাড়ী পুকুরে ৪০ কেজি ও জোকনালা আশ্রায়ন পুকুরে ৪০ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা মাজেদ আলী, রাজশাহী বিভাগীয় মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচারক মুজ্জাদির খান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কল্যান প্রসিদ পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, মৎস্য অফিসার আইয়ুব আলী প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৮-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 856 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com