বেলকুচিতে ৩৪শ হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৮-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ৩৪শ হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
জহুরুল ইসলামঃ
ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩৪শ হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ আব্দুল মমিন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষাণী, প্যানেল চেয়ারম্যান হযরত আলী, মোফাজ্জল হোসেন, ইউপি সসদস্য দুলাল হোসেনসহ অন্যান্য সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৮-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 629 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ