শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৮-২০১৯ ০৯:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে সারাদিন নাগাদ পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের এই চাউল বিতরণ করা হয়। পঞ্চক্রোশী ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী ২৭শ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আগামী ঈদুল আযহা কে সামনে রেখে উপজেলার মোট ১ টি পৌরসভা ১৪ টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এই চাউল বিতরণ করা হচ্ছে। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান প্রধান মন্ত্রীর নির্দেশ ক্ষুধা ও দরিদ্র মুক্ত হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে চাউল গুলো সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার)রবিউল আলম,ইউপি সদস্য এমজিআর পাশান,পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ছুটুসহ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com