বেলকুচিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
আধুনিক প্রযুক্তিতে উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি কৃষকগ্রুপের মাঝে ৭ টি পাওয়ার টিলার, ১ টি রিপার ও ১ টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে উক্ত কৃষি যন্তপাতি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজুল হক খান ঘোষন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন সহ বিভিন্ন পদস্থ কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০৮-২০১৯ ০৮:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 858 বার দেখা হয়েছে।