শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৮-২০১৯ ০৩:১৭ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সাবেক শিল্প মন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ১৪ দলের অন্যতম নেতা দীলিপ বড়–য়া বলেছেন, জাতির পিতার কন্যা বিশ্ব মানবতার নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করলেও আপনাদের জন্য তার মন পড়ে আছে। বন্যা দুর্গত অসহায় মানুষের কথা ভাবছেন। তিনি সব সময় বন্যা পরিস্থিতির খবর নিচ্ছেন। বন্যা পরবর্তীতে মানুষের ক্ষতি পুষিয়ে উঠাতেও তিনি বদ্ধপরিকর। এজন্যই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়ে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। যেকোন প্রাকৃতিক দুর্যোগে তিনি আপনাদের পাশে রয়েছেন এবং থাকবেন। তিনি বলেন, আওয়ামীলীগ সহ ১৪ দল জন কল্যানে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বিশ্বাসী। দেশ ও জনগনের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করছি। সামগ্রীক ভাবে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সুখী সমৃদ্ধ জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। জাতির পিতার সোনার বাংলা প্রতিষ্ঠায় এজন্য দল-বল নির্বিশেষে প্রত্যেকটি মানুষের আমাদের এক হয়ে কাজ করতে হবে। তিনি রোববার দিনভর সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চলাঞ্চল মুরাদপুর, মিটুয়ানী এবং শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রাম ও পৌর এলাকার শান্তিপুর মহল্লার বন্যা দুর্গত সহ¯্রাদিক মানুষের মাঝে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে চাল বিতরন কালে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবীব, সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম শাহু, ইউপি চেয়ারম্যান রমজান আলী, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, প্রমূখ উপস্থিত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com